1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চালসহ রাইস মিল সিলগালা - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চালসহ রাইস মিল সিলগালা

মিজানুর রহমান, শেরপুর জেলা  প্রতিনিধি :
  • Update Time : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫,
  • 88 Time View

শেরপুরের শ্রীবরদী উপজেলার মথুরাদি এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাদি এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রুহুল রাইস মিলে অবৈধভাবে চাল মজুতের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামবাসী মিলে রাইস মিলে অবৈধভাবে সংরক্ষিত সরকারি চাল আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩৮০ বস্তা চাল জব্দ করেন এবং মিলের গোডাউনটি সিলগালা করে দেন।

পরে উদ্ধারকৃত চাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুতের ঘটনায় তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST