শেরপুরে অর্ধশত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেবার আলো সংগঠন। মঙ্গলবার (২৬ মে) শহরের নেক্সাস পাবলিক স্কুল প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন তেল,গরম মশলা, সেমাই, চিনি, সাবান ইত্যাদি।
নেক্সাস পাবলিক স্কুলের অধ্যক্ষ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা তৌহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সজিব আহমেদ জয়, সাধারণ সম্পাদক মিনাল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হিমেল সরকার এবং সদস্য আবু সুফিয়ান রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বিউটি, সিনিয়র সহ-সভাপতি মুরসালিনা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সহ-সম্পাদক বিজয়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিফাতুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহিন, সদস্য সিফাত, জাহাঙ্গীর আলম জয় ও ওয়ালিউল্লাহ।
ঈদের আগ মুহূর্তে বিভিন্ন উপহার পেয়ে সংগঠনটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।