1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  - দৈনিক সংবাদের কাগজ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:১০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪,
  • 179 Time View

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এর আয়োজনে  জেলার ৫ উপজেলা থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে “জুনিয়র মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ডিসেম্বর) সকালে শহরের উত্তরা আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রে শেরপুর সদর উপজেলার ৪২টি স্কুল থেকে ৩০৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।

এ সময় শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশিষ চন্দ্র কর, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি, কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, উত্তরা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহসিন আলী আকন্দ, ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি, ডপস সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জেলার ৪উপজেলায় এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় শ্রীবরদী উপজেলার ৩৪টি স্কুল থেকে ২৬০জন, ঝিনাইগাতীর ২৩টি স্কুল থেকে ১৭১জন, নালিতাবাড়ীর ২৬টি স্কুল থেকে ১৭৫জন এবং নকলা উপজেলার ১৩ টি স্কুল থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। 

এ নিয়ে জেলায় সর্বমোট ১৩৮টি স্কুল থেকে ১০১৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। 

সংগঠন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ও পারিবারিক অবস্থা যাচাইপূর্বক চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে এবং ডপস কর্তৃক নির্ধারিত সুবিধাসমূহ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST