1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ভিজিএফের ২৮৭০ কেজি চাল জব্দ, আটক ২ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৩৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ভিজিএফের ২৮৭০ কেজি চাল জব্দ, আটক ২

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ২১, ২০২৫,
  • 131 Time View

শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) আওতায় বিতরণের ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করেছে যৌথবাহিনী।

এ সময় জব্দ করা হয় ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা। আটক করা হয়েছে ২জনকে। শনিবার রাতে লসমনপুর ইউনিয়নের হাতি আগলা গ্রামে অভিযান চালিয়ে চালসহ ওই ২জনকে আটক করা হয়।

জব্দকৃত চালগুলো পাচারের জন্য অটোরিকশায় উঠানো হয়েছিল বলে জানা গেছে। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন খবরে হাতি আগলা গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় ৩টি অটোরিকশায় ভর্তি ভিজিএফের চাল জব্দ করা হয়। আটক করা হয় দুই অটোরিকশা চালকে। শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল কিছু অসাধু জনপ্রতিনিধি বিতরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছিল। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করার প্রক্রিয়া চলছিল। চাল জব্দের ঘটনায় মামলা করা হবে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST