1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে আউটসোর্সিং করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৩৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে আউটসোর্সিং করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, মার্চ ২৬, ২০২৫,
  • 133 Time View

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে আউটসোর্সিং করার সিদ্ধান্তের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ওই প্রকল্পের জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা খলীলুর রহমান, ফিল্ড সুপার ভাইজার মাওলানা মোতাছিম বিল্লাহ, ফিল্ড অফিসার মোবারক হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা জহুরুর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলেও এই প্রকল্পে হাত দেয়ার সাহস হয়নি যাদের।

তাদের দোসররাই এই সরকারকে প্রশ্নবিদ্ধ করে বিপদে ফেলার ষড়যন্ত্রে নিয়োজিত রয়েছে। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার অনুরোধ জানান বক্তারা।

সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেয়া হয়। মানববন্ধন শেষে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রতিনিধি দল জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। ঘন্টাব্যাপী মানবন্ধনে প্রকল্পের ৯ শতাধিক শিক্ষকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST