1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:৫৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 33 Time View

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা। সোমবার (২০ এপ্রিল) জেলা সদরের পৌর শহরের সুরেন্দ মোহন মডেল স্কুলে এই ক্যাম্পেইনের আয়োজন করে জেলা সিভিল সার্জন ও শেরপুর পৌরসভা।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিন জেলার পাচ উপজেলাতেই পৃথকভাবে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।

সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে, শেরপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশু এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST