শেরপুরের শ্রীবরদী উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও ইতিবাচক অবদান রাখবে।
পরে প্রধান অতিথি উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার তুলে দেন।