1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
কোটচাঁদপুরে তাফসীরুল কোরান মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১:৫১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

কোটচাঁদপুরে তাফসীরুল কোরান মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪,
  • 146 Time View

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামে তাফসীরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী (সোমবার) এশার নামাজের পর বলুহর গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরান মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন যশোরের তরুণ আলোচক স্বনামধন্য অনলবর্ষী হাফেজ মাওলানা আবুজার গিফারী।
তিনি ঈমান ও আমল সম্পর্কে আলোচনা করেন। সকলকে মহান আল্লাহর ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলেন। নামাজ জান্নাতের চাবি। সকলকে তওবা করে আর জীবনেও কোন গুনাহ না করে মহান আল্লাহর বিধান মেনে চলার আহবান করেন। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে আল্লাহর ইবাদত করতে হবে। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে এবং আল্লাহর আদালতে বিচারের সম্মুখিন হতে হবে। তাই কিয়ামতের ময়দানে হিসাব যেন সহজ হয় এবং ঈমানদার বান্দা হিসেবে উঠতে পারি সেজন্য আল্লাহর ইবাদত করতে হবে। সবাইকে ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলার আহবান করেন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা ভাল মন্দ সব আমল লিখে রাখেন। তাই সকলের ভাল আমল যেন ফেরেশতাদ্বয় লিখে সেজন্য ভালো আমল করতে হবে।
তাফসীরুল কোরান মাহফিলে পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে বসার ব্যবস্থা করা হয়।
এছাড়াও আলোচনা করেন হাফেজ মুজাহিদ, হাফেজ আবু সাঈদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওমর ফারুক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST