1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
গাংনীর পোড়াপাড়া থেকে জুগিন্দা ও আজান গ্রামে যাতায়াতের একমাত্র সড়কটির বেহাল দশা। মাহাবুব ইসলাম, মেহেরপুরঃ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:১২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

গাংনীর পোড়াপাড়া থেকে জুগিন্দা ও আজান গ্রামে যাতায়াতের একমাত্র সড়কটির বেহাল দশা। মাহাবুব ইসলাম, মেহেরপুরঃ

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৪, ২০২২,
  • 275 Time View

মেহেরপুরের গাংনী উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা ধানখোলা ইউনিয়ন। এ ইউনিয়নে গাড়াডোব-পোড়াপাড়া বাজার থেকে জুগিন্দা ও আযান গ্রামে যাওয়ার প্রধান সড়কের বেহাল দশার কারনে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।

বেশ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। তার উপর বৃষ্টি এলেই সড়কের যাচ্ছে-তাই অবস্থার সৃষ্টি হয়। শুধু গাড়ি চালক নয়,পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠেছে এ রাস্তা। আজান, জুগিন্দা, বাহাগুন্দা, ঢেপা-সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। তাছাড়া জুগিন্দা ও আজান গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এই রাস্তাটির বেহাল দশার কারনে উক্ত এলাকার মানুষের ভোগান্তি চরমে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছে এই এলাকার মানুষেরা। নানা রকম নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাস্তার বেহাল দশার কারনে সময় মতো বাজার জাত করতে না পারায় আর্থিক সংকটেও পড়তে হচ্ছে অনেক কে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের অনেক গুরুত্বপূর্ণ জায়গা গুলোতেই পিচ উঠে গেছে ও বিভিন্ন খানাখন্দের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা দ্রুত রাস্তাটি মেরামত করে যানচলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জুগিন্দা গ্রামের সোহেল রানা জানান, সড়কটির অবস্থা খুবই নাজুক। এমন দুরাবস্থাপূর্ণ দেখার যেন কেউ নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

আজান গ্রামের আসমত আলী বলেন, রাস্তাটির বেহাল দশার কারনে আমাদের ২ নং ওয়ার্ডের মানুষের জনজীবনে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজমান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়ত করে। জানিনা ঠিক কতদিন আমাদের মতো জনসাধারণদের এ ভোগান্তি সহ্য করতে হবে।

গাংনী উপজেলা (এলজিইডি) প্রকৌশলী বলেন, উক্ত সড়কটি সদরদপ্তর থেকে পরিদর্শকদল এসে পরিদর্শন করে গেছেন, সদরদপ্তর থেকে সংস্কারের জন্য অনুমতি দিলে দরপত্র আহ্বান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST