1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে - দৈনিক সংবাদের কাগজ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:২৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : শনিবার, মার্চ ৯, ২০২৪,
  • 210 Time View

উৎসব মুখর পরিবেশে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৬নং হাতিবান্ধা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ভোট গ্রহন চলছে।

৯মার্চ শনিবার সকাল ৮টায় ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র্রে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন, তালা প্রতীকে মো. সুরুজ্জামান, ফুটবল প্রতীকে মো. আল আমিন, মোরগ প্রতীকে মো. আবুল কালাম আজাদ(বাহাদুর)

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির জানান, এই উপ-নির্বাচনে অত্র ওয়ার্ডের ১হাজার ৫শত ৬১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭শত ৫৯জন, নারী ভোটার ৮শত ২জন।

এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক। এসআই ফরহাদ আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল নির্বাচনটিকে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে।

এই নির্বাচন পরিদর্শনে আসেন, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির,
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, ওসি(তদন্ত)ইসকান্দার হাবিবুর রহমান, হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য্য মমিন আলী হৃদরোগে আক্রান্ত হয়ে গত প্রায় ১বছর আগে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST