1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে মৃত আদিবাসী নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন সাবেক এমপি রুবেল - দৈনিক সংবাদের কাগজ
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১০:০৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে মৃত আদিবাসী নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন সাবেক এমপি রুবেল

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, এপ্রিল ১৯, ২০২৫,
  • 236 Time View

গত ১৩ এপ্রিল মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামে কুয়া খননের সময় অক্সিজেনের অভাবে দুই ভাইরা ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 নিহতরা হলেন—নারায়ন কোচ (৪০) ও নিরঞ্জন কোচ (৩৩)। আহত হয়েছেন আরেক শ্রমিক মহাদেব কোচ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,  নিরঞ্জন কোচের বাড়ির দক্ষিণ পাশে একটি মাটির কুয়া খননের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে নারায়ন কোচ কুয়ায় নামলে অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ভাই নিরঞ্জন কোচ তাকে উদ্ধারে নিচে নামলে তিনিও একই কারণে প্রাণ হারান।

পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা অপর শ্রমিক মহাদেব কোচ চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে তিনিও কোমরে দড়ি বেঁধে কুয়ায় নামার সময় অজ্ঞান হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইরার মরদেহ উদ্ধার করে এবং আহত মহাদেব কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারের হাল ধরার মতো কেউ নেই তারই পেক্ষিতে ঝিনাইগাতী- শ্রীবরদি আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মো:মাহমুদুল হক রুবেল নিহত আদিবাসী নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

১৯ এপ্রিল শনিবার বিকালে তাদের বাড়িতে গিয়ে নগদ ১০ হাজার টাকা করে দুই পরিবারের মাঝে প্রদান করেন।

এ সময় সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মাহমুদুল হক রুবেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক জনাব মো:শাহজাহান আকন্দ,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান সহ নেতা কর্মী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST