1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক - দৈনিক সংবাদের কাগজ
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৮:৪৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, অক্টোবর ৭, ২০২৬,
  • 5 Time View

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের তদন্ত শেষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহকে তার পদে পুনর্বহাল করা হয়েছে।
গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।

গত ৫ অক্টোবর শেরপুর জেলা ওলামা দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ হাফেজ হাফিজুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহমান ও সদস্যসচিব আলহাজ ক্বারী নওশেদ আলী স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগগুলো ‘মিথ্যা ও ভিত্তিহীন’ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ এবং জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে আগের পদে পূর্ণ মর্যাদায় পুনর্বহাল করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে কয়েক দফায় পৃথক তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হয়।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাদের দাবি, কিছু বিষয় মৌখিক আলোচনা ও লোকমুখে ছড়িয়ে পড়া কথার ওপর ভিত্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন, ক্বারী হিসেবে উপজেলা ওলামা দলের আহ্বায়কের দায়িত্ব পালন, একটি মাদরাসা পরিচালনা এবং আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী তার বিরুদ্ধে এসব প্রচার চালিয়ে থাকতে পারে।

এর আগে ক্বারী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়লে জেলা ওলামা দল তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।

পরে অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে জেলা ওলামা দল জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST