কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক এবং শেরপুর ২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া বলেছেন, “আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্যই ছাত্রশিবির প্রতিষ্ঠা লাভ করেছে। ছাত্রশিবিরের লক্ষ্য একটাই এদেশের যুবসমাজকে আলোর দিশা দেখাতে চাই, এদেশের গুনে ধরা সমাজকে পরিবর্তন করতে চাই। তিনি আরো বলেন, আমি প্রতিটি অভিভাবকে বলবো আপনার সন্তানকে যদি সোনার সন্তান হিসেবে গড়তে চান তাহলে ছাত্রশিবিরের বিকল্প নাই।”
০৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘আগামী কয়েকদিন পর জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকেই ষরযন্ত্র করছেন। অনেকেই ভারতের আধিপত্য কায়েমের জন্য আবার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, দেশপ্রেমিক ছাত্রশিবির, আলেম সমাজ বেঁচে থাকতে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক জনতা বেঁচে থাকতে তাদের সেই এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
নালিতাবাড়ী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জকসু ছাত্রসংসদের সমাজসেবা সম্পাদক ও জবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।
এর আগে পৌর শহরের গড়কান্দা ঈদগাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার মোড়ে গিয়ে শেষ হয়।