1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে ১১ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে ১১ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬,
  • 95 Time View

শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় জোট। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গাজীর খামার টেম্পুস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এই আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি অভিযোগ করে বলেন, নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ভোট গ্রহণের দিন তাদের নির্ধারিত পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বিরোধী পক্ষ। ইতোমধ্যে এই ভয়ে কয়েকজন পোলিং এজেন্টকে পরিবর্তন করতে হয়েছে। এছাড়া মঙ্গলবার সব ধরনের প্রচার প্রচারনা নিষিদ্ধ থাকলেও বিরোধী পক্ষ উঠান বৈঠকের মাধ্যমে তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এমনকি গ্রামে গিয়ে ভোটারদের মাঝে পান বিতরণের মাধ্যমে কালো টাকা ছড়ানো হচ্ছে। উপজেলার একটি স্থানে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে বিরোধী পক্ষ। এসব বিষয়ে চলমান নির্বাচনী কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছেন তারা। তাই তিনি এসব কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা কর্মপরিষদের সদস্য মো. মাহফুজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আফসার উদ্দিন, সেক্রেটারী মো. শাহাদাত হোসেন বিএসসি, নালিতাবড়ী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আব্দুল করিম আকন্দ, সহসভাপতি মুফতি মো. আব্দুস সবুর পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST