শেরপুরের নকলা উপজেলায় আগমন উপলক্ষে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও নকলার কৃতিসন্তান মারজিয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানিয়েছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
রোববার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গণপদ্দী এলাকার আব্দুল করিম হেলথকেয়ার প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি), জেলা ছাত্রশিবির সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
অনুষ্ঠানে নেতারা এমপি মারজিয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।