1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে নকলায় বিক্ষোভ সমাবেশ। মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:০২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে নকলায় বিক্ষোভ সমাবেশ। মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২২, ২০২৩,
  • 238 Time View

ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবীতে শেরপুরের নকলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সারা বিশ্বের মুসলিম জাহানের কল্যাণে বিশেষ দোয়া করা হয়েছে।রবিবার (২২ অক্টোবর) উপজেলা উলামা ঐক্য পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের ধানহাটি বড় মসজিদ প্রাঙ্গন থেকে বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব শতবর্ষ মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে উলামা ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনসারুল্লাহ তারা আলম-এর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উলামা ঐক্য পরিষদ নকলা পৌর শাখার সভাপতি মাওলানা শামছুল হুদা জিহাদি-এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল জলিল কাসেমী, উপদেষ্টা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালি ওল্যাহ, অর্থ সম্পাদক হাফেজ ছায়েদুল ইসলাম প্রমুখ।বক্তারা ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বর ও নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। এছাড়া মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনা করার দাবী উত্থাপন করেন তারা।প্রতিবাদ সমাবেশের পরে বাংলাদেশ ও ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের উন্নতি ও শান্তি কামনায় এবং অন্যান্য সকল রাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের কল্যাণ কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি এমদাদুল হক।এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের সদস্য সরকার আদিল আহমেদ পল্লব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছত্রলীগের আহবায়ক আবু হামযা কনক ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিডসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় অগণিত মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST