1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বগুড়ার শাজাহানপুরে কার্ড এর মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন - দৈনিক সংবাদের কাগজ
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৫৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বগুড়ার শাজাহানপুরে কার্ড এর মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২০, ২০২২,
  • 262 Time View

 

মিজু আহম্মেদ- শাজাহানপুর (বগুড়া)ঃবগুড়ার শাজাহানপুর উপজেলায় ৬ হাজার ৫৫ নিম্ন আয়ের পরিবারকে কমমূল্যে টিসিবি’র পণ্য সরবরাহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রথমদিনেই বাজারের চেয়ে কম মূল্যের ভালো মানের পণ্য নিতে রোববার সকাল থেকেই উপজেলার আশেকপুর, মাঝিড়া ও খোট্রাপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্রে সুবিধাভোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

এদিন সকাল সকাল ৯ টার দিকে উপজেলা মাঝিড়া মডেল উচ্চ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুস যোহরা প্রমুখ।
কার্ডধারী প্রতিটি পরিবার দুইধাপে ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি ও ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল সংগ্রহ করতে পারবে।

জানা গেছে, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাঝিড়া ইউনিয়নে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে,খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল বাজার ও আশেকপুর ইউনিয়নের রানীরহাট স্কুল মাঠ এলাকায় এই পণ্য বিক্রয় করা হবে।
এছাড়া ঐদিন উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর, চোপীনগর ইউনিয়নের শাহনগর হাট, আড়িয়া ইউনিয়নের আড়িয়া বাজার ও খরণা ইউনিয়নের উমরদীঘি হাট এলাকায় এবং আগামী মঙ্গলবার আমরুল ইউনিয়নের ফুলকোট মোবার মার্কেট ও মাদলা ইউনিয়নের মালিপাড়া বাজার এলাকায় পণ্য সরবরাহ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ চত্বরে সাতদিন ব্যাপি ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’ উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST