1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ায় বিএনপি নেতা মাহবুব মাস্টারের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির  র‍্যালি অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ৯:১০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ায় বিএনপি নেতা মাহবুব মাস্টারের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির  র‍্যালি অনুষ্ঠিত

জাকির হোসেন, বানারীপাড়া বরিশাল প্রতিনিধি//
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪,
  • 121 Time View

 

বরিশালের বানারীপাড়ায় জেলা বিএনপির সদস্য  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাপ মাহমুদ মাহবুব মাস্টারের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির  র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয় মাঠ হতে হাজার হাজার বিএনপি নেতা কর্মী সমর্থকদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির  র‍্যালি শুরু হয়। বানারীপাড়া বন্দরবাজার হয়ে বাইপাস সড়ক দিয়ে বানরীপাড়া বাজার প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড চত্বর হয়ে টিএনটি ঘুরে কলেজ হয়ে বানারীপাড়া মাঠে এসে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাটা সময় জুড়ে আকাশে বাতাসে প্রকম্পিত হয় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ও বানারীপাড়া উজিরপুর বিএনপির একমাত্র অভিভাবক বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য এস শরফুদ্দিন আহাম্মেদ সান্টু সরদারের নাম। শান্তি ও সমৃদ্ধির বানারীপাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঠাই হবে না, বানারীপাড়া উপজেলা সান্টু ভাইয়ের আস্তানা, বিএন পির ঘাটি বানারীপাড়ার মাটি এমনই স্লোগানে স্লোগানে মুখরিত হয় বানারীপাড়া উপজেলার সর্বস্তর। বানারীপাড়া উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের নেতাকরমিরা এই সম্প্রীতি ও শান্তির  র‍্যালি ও সমাবেশ অংশগ্রহণ  করে। শান্তির র‍্যালি যেন জনসমুদ্র পরিণত হয়ে যায়। বানারীপাড়া এত বড় র‍্যালি এবং এত জনসমুদ্র বিএনপি নেতাকর্মীর মনে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে । শান্তির র‍্যালি  ও সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে , তারেক রহমান  বানারীপাড়া উজিরপুর বিএনপি নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু সরদার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জিয়াউর রহমানের আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে সমাবেশে দোয়া প্রার্থনা করে সম্প্রীতি ও শান্তির  র‍্যালি ও সমাবেশ সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST