1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ায় ব্যবসায়ী সালাম গোলন্দাজ হত্যা মামলা আড়াল করতে ভাড়াটিয়া দিয়ে মানব বন্ধন - দৈনিক সংবাদের কাগজ
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ায় ব্যবসায়ী সালাম গোলন্দাজ হত্যা মামলা আড়াল করতে ভাড়াটিয়া দিয়ে মানব বন্ধন

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জুন ১৬, ২০২৪,
  • 233 Time View

বরিশালের বানারীপাড়ায় ব্যবসায়ী আব্দুস সালাম গোলন্দাজ (৬০) হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে ও এ বি সি ইট বাটাকে জোড় পূর্বক ভোগ দখল করার উদ্দেশ্যে আবাসনসহ বিভিন্ন জায়গা থেকে মহিলা পুরুষ ভাড়া করে মানব বন্ধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মানব বন্ধনে এ বিসি বাটা দখল ও ভুমিদস্যু উল্লেখ করে যে অপপ্রচার চালানো হচ্ছে বাস্তবে তার কোন ভিত্ত্বি নেই। বরং জনপ্রিয় ও মানবদরদী ক্যাপটেন মোয়াজ্জেম হোসেন বাবুল তার ভাই মৃত্যু সালাম গোলন্দাজের পরিবারকে অর্থ ও বিভিন্ন সহায়তা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এ বি সি ইট বাটার স্বত্ত্বাধিকারী ক্যাপটেন মোয়াজ্জেম হোসেন বাবুল তার ভাই সালাম গোলন্দাজকে দেখা শুনা করার দায়িত্ব দিয়েছিলেন মাত্র। ব্যবসার পরিধি বাড়াতে বিভিন্ন সময় বিপুল পরিমান অর্থ দিয়ে সহায়তা করছেন। এ প্রসংগে ক্যাপটেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন আমার ভাই জীবিত থাকা অবস্থায় আমি তাকে বিভিন্ন ভাবে সহায়তা করেছি। তার অস্বাভাবিক মৃত্যুর পর আমার ভাইয়ের স্ত্রী সাবিনা ইয়াসমিন আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে এবং তাদের ইন্ধনে আমার ইমেজ নষ্ট করার চেষ্টায় আবাসনসহ বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে সাজানো মানববন্ধন করেছে। তিনি আরো বলেন মানব বন্ধনে উপস্থিত প্রায় লোকই জানে না কিসের জন্য মানব বন্ধন। তারা ভাড়া চুক্তিতে এসেছে। শুধু তাইনয় তার ভাই আব্দুস সালাম গোলন্দাজের হত্যা মামলা এবং তার ইটভাটা এবং বাড়িতে হামলা ভাংচুর ও তাদের হত্যা প্রচেষ্টার বিষয়ে দায়ের করা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনিসহ মামলা দুটির স্বাক্ষীদের বিরুদ্ধে হত্যা মামলার আসামী সাবিনা ইয়াসমিন তার পুত্রবধুকে দিয়ে কল্পকাহিনী সাজিয়ে হয়রাণিমূলক মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা ও দায়ের করেছে। এ বি সি ইট বাটার পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে বাটা সংক্রান্ত সকল কাগজপত্র ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল গোলন্দাজের নামে। অথচ গত ৭ জুন শুক্রবার সকালে ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন উপজেলার কাজলাহার গ্রামের এবিসি ব্রিকস ও সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে হত্যা মামলার আসামীরা ও তাদের ভাড়াটে লোকজন হামলা ভাংচুর, লুটপাট এবং তার ভাই আলাউদ্দিন গোলন্দাজসহ কয়েকজনকে মারধর করেন। ১২ জুন বুধবার ওই ইটভাটার মালিক ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের মামাতো বোন মো. শাহনাজ বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় ১২ জনকে আসামী করে ভাটা ও বাড়িতে হামলা,ভাংচুর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। হত্যাসহ এ দুটি মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে ১৩ জুন বৃহস্পতিবার রাতে সাবিনা ইয়াসমিনের ছেলে বউ মেহেরুননেসা ডায়নাকে দিয়ে মামলা দুটির স্বাক্ষীদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয় এবং ১৫ জুন কাজলাহার বাজারে লোক ভাড়া করে এনে মানব বন্ধন করা হয়। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST