1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বিএনপি ক্যাডার আমজাদ হোসেনই পৌরবাসীর অশান্তির মূর্ত প্রতীক: মহেশখালীতে সংবর্ধনা অনুষ্টানে বক্তারা - দৈনিক সংবাদের কাগজ
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:৫৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বিএনপি ক্যাডার আমজাদ হোসেনই পৌরবাসীর অশান্তির মূর্ত প্রতীক: মহেশখালীতে সংবর্ধনা অনুষ্টানে বক্তারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৪, ২০২২,
  • 295 Time View

 

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার: মহেশখালী পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা আওয়ামীলীগের দলীয় নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে কুখ্যাত যুদ্ধাপরাধী মাওলানা ওসমানের আপন ছোট ভাই ও যুদ্ধাপরাধী কারান্তরীন বাদশা মিয়া মেম্বারের আপন ভাগিনা, জামায়াত নেতা জামাল হোসেনের আপন ভাই গত পৌরসভা নির্বাচনে মাত্র ৮২ ভোট পাওয়া বিএনপি নেতা আমজাদ হোসেনের করা মামলায় দীর্ঘ দেড় মাস কারাবরণ শেষে জামিনে মুক্তি পাওয়া ছাত্রলীগ-যুবলীগ নেতা ৭ জনকে নিয়ে বিশাল গণসংবর্ধনার আয়োজন করে মহেশখালী পৌরসভা নাগরিক কমিটি।

আজ ০৪ মার্চ ২০২২ শুক্রবার বিকাল ৪ টায় গোরকঘাটা বাজারের চৌরাস্তা মোড়ে এই বিশাল গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মহেশখালী পৌরসভা ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিজুল হক বলেন, বিএনপি ক্যাডার আমজাদ হোসেন পৌরসভা নির্বাচনে পরাজিত হয়ে জামাত-বিএনপির চক্রান্তে পুরো মহেশখালী পৌর আওয়ামীলীগ পরিবারসহ নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা বহু লোককে আসামি করে মামলা দায়ের করে শান্ত পৌরসভাকে অশান্তির রাজ্যে পরিণত করার পায়তারা করছে। এটা পৌর আওয়ামীলীগকে ধ্বংস করার এক মহা চক্রান্ত বলে আমরা মনে করি।

মহেশখালী পৌরসভায় অবস্থিত গোরকঘাটা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মোঃ আশরাফ বলেন, বিএনপি নেতা আমজাদ হোসেনকে রাতের আঁধারে জামাত অধ্যুষিত এলাকা লিডারশীপ কলেজের সামনে কে বা কারা হামলা করেছে কেউ দেখেনি ৷ ঘটনার পরপরই কুখ্যাত যুদ্ধাপরাধী মাওলানা ওসমানের ভাগিনা ডাক্তার হাশেমের ছেলে মালয়েশিয়া থেকে লাইভে বক্তব্য করা,জামাত শিবিরের নেতারা তা শেয়ার করা, জামাত-বিএনপি’র পূর্ব পরিকল্পিত হামলা বলে ধারণা করা হচ্ছে, শুধু তাই নয় এর পূর্বে কুতুবজোম ইউনিয়নে মাছের প্রজেক্ট দখল করতে গিয়ে গণধোলাইয়ে আহত হয়ে বহু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসামি করে মামলা দায়ের করে পৌর আওয়ামীলীগকে ধ্বংস করার চক্রান্ত করে এই আমজাদ হোসেন। আমরা এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি; সাথে সাথে প্রশাসনকে সঠিক তদন্ত করে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বক্তব্যে কারানির্যাতিত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বলেন, বিনা অপরাধে আমরা আপন দুই ভাই কারাবরন করে আজ মুক্তি লাভ করেছি তাতে আমার দুঃখটা খুব একটা বেশি না, কারণ আমরা নৌকার পক্ষে কাজ করেছি তাই বিএনপি জামায়াতের লোকেরা সবসময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক কর্মকান্ড করবেই। তবে আমার সবচেয়ে বেশি দুঃখটা হচ্ছে যে, আমার আর এক ভাই ২০১৭ সালে অকালে মৃত্যুবরণ করেন, তাকে পর্যন্ত এই মামলাবাজ বিএনপি ক্যাডার আমজাদ হোসেন বাদ দেই নাই। এটাই প্রমান করে যে, এটা একটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক মামলা।

সভাপতির বক্তব্যে মহেশখালী পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ উল্লাহ বলেন, আমরা জানি আমজাদ হোসেনের পুরো পরিবারই সরকারবিরোধী। বিএনপি’র আমলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট করছে ৷ আমজাদ হোসেনের বড় ভাই মাওলানা ওসমান যোদ্ধাপরাধের দায়ে করা মামলায় কারাবরণ করে বর্তমানে জামিনে রয়েছে, তার আপন মামা বাদশা মিয়া সাবেক মেম্বার যোদ্ধাপরাধ মামলায় কারাগারে রয়েছে, একভাই জামাল হোসেন জামায়াত ইসলামীর নেতা, আমজাদ হোসেন নিজে একজন বিএনপি নেতা। তার এইসব মামলা মুক্তিযোদ্ধার নামে জামায়াত শিবিরের চক্রান্ত ছাড়া আর কিছু নয়।

তিনি আরও বলেন, বিএনপি ক্যাডার আমজাদ হোসেনের মুক্তিযোদ্ধা সনদ ভূঁয়া কিনা বিষয়টি গভীরভাবে তদন্তের জোর দাবি জানাচ্ছি ।

তার মামলা থেকে বাদ যায়নি পৌর যুবলীগের আহবায়ক মুহাম্মদ মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ হাসান মুরর্শেদ। সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী এ কে রিফাত, কারানির্যাতিত যুবলীগ নেতা মোঃ একরাম, কারা নির্যাতিত ও সংবর্ধিত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, শামসুদ্দিন, তোফায়েল হোসেন, জসীম উদ্দিন, মাহবুব আলম মাবু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST