1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে গরুচোর সন্দেহে পিটুনিতে দুজন  নিহত  - দৈনিক সংবাদের কাগজ
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:১৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে গরুচোর সন্দেহে পিটুনিতে দুজন  নিহত 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫,
  • 195 Time View

শেরপুরের নকলা উপজেলায় গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাতে নকলা পৌরসভার দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

নিহত দুজন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মুসলিম উদ্দিন (৪৫) ও আমির হোসেন (৩০)। আর আহত চারজন হলেন একই এলাকার আজিজুর রহমান (১৯), রাজু মিয়া (২৫), আয়নাল হক (৩৪) ও একই উপজেলার সন্ধ্যাকুড়া এলাকার মো. সাদ্দাম (৩০)। তাঁদের গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে পৌরসভার দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ছয় ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয় লোকজন। 

পরে এলাকার শতাধিক লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে তাঁদের পিটুনি দেন। এতে ওই ছয় ব্যক্তি গুরুতর আহত হন। সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুসলিম উদ্দিন মারা যান। আমির হোসেন মারা যান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে

রোববার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সোমবার সন্ধ্যায় পিটুনিতে দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

পুলিশ নিহত দুই ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST