শেরপুর জেলার ঝিনাইগাতীতে আজ ১লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। তিনি দলের চেয়ারপারসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় জেল খাটেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া মামলা, কারাভোগ ও পরে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নেই। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি।
দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর বাণীতে বলেন, দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল পৃথক এক বাণীতে বলেন, এখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে গণতন্ত্রকামী সব দলকে একসঙ্গে কাজ করতে হবে।
তারই ধারাবাহিকতায় শেরপুর জেলার ঝিনাইগাতী বুধবার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রকৌশলী আরেফিন সোহাগ ও যুগ্ন আহবায়ক হান্নান সরকারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, লুৎফর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি শামিম মোস্তুফা, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, ছামিউল হক সাদাসহ প্রমুখ।
উপজেলার ৭টি ইউনিয়ন ছাত্রদল কমিটির সভাপতি/সম্পাদকের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয় বিএনপির কার্যালয়ের সামনে।
প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ও স্থানীয় সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নামে ছাত্রদল কর্মীরা স্লোগানে মুখরিত করে তুলে রাজপথ। ছাত্রদলের কর্মসূচি পালনে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।