1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা! - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:২৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, এপ্রিল ১৯, ২০২৫,
  • 124 Time View

জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুন্নাফ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা ছাত্রদল সভাপতি বরাবর দেয়া পদত্যাগপত্রে তিনি এ ঘোষণা দেন। পরে রাতেই শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমানের মাধ্যমে সহযোগী সদস্য ফর্ম পূরন করে জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্বরত আছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে একজন মুসলমান তথা সকল বিবেকসম্পন্ন মানুষের মাঝে কোন সুনির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসুলের (সা) জীবনাদর্শে অনুসরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম। তিনি আরও লেখেন, কোন নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও দুনিয়াবি ধর্মনিরপেক্ষ রাজনীতির বিপরীতে গিয়ে সকল পর্যায়ে আল্লাহর দাসত্ব মেনে নিয়ে রাজনৈতিক রুটিন ওয়ার্ক আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। আমি আরো অধ্যয়ন করেছি,আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি গ্রহণ করেছে মূলত তাতেই নিহিত রয়েছে ইহজাগতিক শান্তি ও পরকালীন মুক্তি। তিনি বলেন, জামায়াতের শৃঙ্খলা,জনশক্তির জন্য সুনির্দিষ্ট ধর্মীয় ও বিজ্ঞানভিত্তিক সিলেবাস, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসা, আদেশ ও আনুগত্যের ভারসাম্য, দেশের সমস্ত জনহিতকর আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্বদান ও দেশপ্রেম ইত্যাদি ইতিবাচক গুণাবলি আমাকে বিশেষভাবে দলটির প্রতি আগ্রহী করে তুলেছে।

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান পূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৯ নং কুড়িকাহনীয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম। শেষে তিনি লেখেন, জাতীয়তাবাদী ছাত্রদলে আমার এ দীর্ঘ পথচলায় শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST