1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেষ মূহুর্তের প্রচারণায় কাঁদতে কাঁদতে ভোট প্রার্থনা করলেন কিবরিয়া - দৈনিক সংবাদের কাগজ
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৯:৩৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেষ মূহুর্তের প্রচারণায় কাঁদতে কাঁদতে ভোট প্রার্থনা করলেন কিবরিয়া

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬,
  • 12 Time View

শেরপুর-২ আসনে ১১ দলীয় জামায়াত জোট মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি তার শেষ নির্বাচনী জনসভায় কাঁদতে কাঁদতে ভোট প্রার্থনা করেছেন। চোখের জল দিয়ে ভোটারদের মন কেড়েছেন তরুণ এই প্রার্থী। ৯ ফেব্রুয়ারি সোমবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় জনস্রোত পরিলক্ষিত হয়।

গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘শেরপুর জেলার পাহাড়ি এই জনপদকে আর দুর্নীতিবাজ ও লুটেরাদের হাতে ছেড়ে দেওয়া হবে না। তিনি উপস্থিত ভোটার ও সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।”

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী শাহাদাৎ হোসেন বিএসসির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকসু’র নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ।

পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় এসময় শেরপুর জেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার শাহাদাৎ হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারদিন হাসান হাসিব, নালিতাবাড়ী পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন, শ্রমিক উইং এর নেতা তৌহিদুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST