1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শেরপুর প্রেস ক্লাবের মানববন্ধন  - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শেরপুর প্রেস ক্লাবের মানববন্ধন 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 152 Time View

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানীমূলক মামলার প্রতিবাদ ও এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

১০ আগস্ট রবিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেরপুরে প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, দেবাশীষ সাহা রায়, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, গত ফ্যাসিস্ট শাসনামলের দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবীর হত্যাকাণ্ড ঘটেছে। গত ৩০ বছরে ৩৫ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনার কোন সুষ্ঠু বিচার হয়নি। বিলম্বিত বিচার অবিচারের নামান্তর মাত্র। আমরা চাই অন্তবর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করবে।

মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST