1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের আওতাধীন ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি - দৈনিক সংবাদের কাগজ
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:১৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের আওতাধীন ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩,
  • 205 Time View

//

বরিশালের বানারীপাড়ায় ৬ নং বাইশারী ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়নের সকল ওয়ার্ড সমূহের যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। যুব ঐক্য প্রগতি এই মুলমন্ত্রকে ধারন করে, বানারীপাড়া উজিরপুর বিএনপির রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর নির্দেশনায় ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার বাইশারী বাজার সংলগ্ন মৃধা ভিলার আঙ্গিনায় বাইশারী ইউনিয়ন যুবদলের আহবায়ক ওয়াসিম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথী হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক ও বাইশারী ইউনিয়ন বি এন পির নব নির্বাচিত কমিটির সভাপতি আঃ সবুর খান। বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য কর্মী সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সোহরাব হোসেন তালুকদার, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা যুবদলের অন্যতম যুগ্ন আহবায়ক মোঃ হারুন তালুকদার। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য ও বাইশারী যুবদলের নব নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন বানারীপাড়া উপজেলা যুবদলের সদস্য, বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম।এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাইশারী ইউনিয়ন বি এন পির সহ সভাপতি জাকির হোসন,৮ নং ওয়ার্ড বি এন পির সভাপতি রেজাউল খান, ইউনিয়ন যুবদলের সদস্য মাইনুল, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সুফিয়ান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বি এন পির যুগ্ন সাধারন সম্পাদক মাসুম মৃধা, ৯ নং ওয়ার্ড বি এন পির সভাপতি সাইদুর রহমান, ৭ নং ওয়ার্ড বি এন পির সাধারন সম্পাদক আলাউদ্দিন বাদল, ৯ নং ওয়ার্ড বি এন পির সাধারন সম্পাদক আলমগীর শেখ, বাইশারী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক বাদশা বেপারী,মোজাম্মেল হোসেন ডালু, ইয়াসিন আরাফাত, হাফিজুর রহমান, মিন্টু আকন, সদস্য মাইদুল ইসলাম, টুটুল হাওলাদার, সাইদুল ইসলাম, সোহেল রানা, সোহেল বেপারী, ফিরোজ, লিটন খান, হেমায়েত মোল্লা, সালাউদ্দিন বাচ্চু, মনোয়ার মৃধা, ডালিম মল্লিক, স্বপন, সাইদুল ইসলাম, মিঠু, সাইদুল ইসলাম, রাসেল, বরিশাল জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ মৃধা
বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সগীর খান, সাধারন সম্পাদক হারুন হাওলাদার, বক্তৃতায় নেতারা বলেন বানারীপাড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজানুর রহমানের সুদৃঢ় নেতৃত্ব আজ যুবদল সর্বকালের সর্ববৃহৎ শক্তিশালী ও সুসংগঠিত। নেতারা আরো বলেন সাব্বির হোসেন সুমন হাওলাদার নেতৃত্বে আসেন বলেই বিগত দিনের চেয়ে যুবদল সংক্রিয়, শুধু তাই নয় বরিশাল জেলায় ও বানারীপাড়া যুবদলের ইউনিট সবার চেয়ে শক্তিশালী। তারা বলেন উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের নির্দেশনায় প্রতিটা ওয়ার্ড কমিটি যোগ্য ও রাজপথে থাকা নেতাদের নিয়েই সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST