1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিকরগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিকরগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সোহেল রানাঃ
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 201 Time View

যশোরের ঝিকরগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন। তাদের কল্যানের জন্য কাজ করতে হবে।

শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, ৮নং নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের জামায়াতের মনোনীত প্রার্থী আনারুল ইসলাম, জামায়েত আমির মনিরুল হুদা, উপজেলা জামায়াতের তদন্ত দ্বায়িত্বশীল তদারকি রেজাউল ইসলাম, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, বিশিষ্ঠ সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফ্রী মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে। এসময় ১৩শ’ রোগীদের মাঝে বিনামূল্যে ফ্রী চিকিৎসা সেবা প্রদান এবং একই সাথে ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কোরআন বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST