পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বিনামূল্যে ঈদ উপহার পেয়েছে আট শতাধিক পরিবার। শনিবার (২৩ মে) মরিচপুরান ইউনিয়নের নিম্নআয়ের এসব পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী ও শিল্পপতি হাজ্বী ফরহাদ হোসেনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, আলু, চিনি, পেঁয়াজ, সাবান, সেমাই ও নুডলস।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রতি ঈদের মতো এবারও অসহায় এবং নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন হাজ্বী মো. ফরহাদ হোসেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তারা।
স্থানীয় মাওলানা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক ফকরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ফুল মাহমুদ, আব্দুস সাত্তার, হাফিজুল ইসলাম প্রমুখ। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মুঠোফোনে বক্তব্য রাখেন হাজী ফরহাদ হোসেন।
এ সময় উপকারভোগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।