1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আবু সাঈদ - দৈনিক সংবাদের কাগজ
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৫৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আবু সাঈদ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুন ৫, ২০২৬,
  • 1 Time View

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ।

শেরপুর জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের পর বিভাগীয় পর্যায়েও তিনি উজ্জ্বল হয়ে উঠেছেন।
এই গৌরবময় অর্জনে আবু সাঈদের কর্মস্থল ও এলাকায় বইছে আনন্দের জোয়ার। স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। সবাই তাঁর এই সাফল্যকে নালিতাবাড়ী উপজেলার শিক্ষা খাতের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করছেন।

অর্জনের অনুভূতি প্রকাশ করে আবু সাঈদ বলেন, এই স্বীকৃতি তাঁর একার নয়। তিনি পুরো অর্জনটি নিজ কর্মস্থল ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি উৎসর্গ করেছেন।

তিনি আরও জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাবেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
আবু সাঈদের এই সাফল্য উপজেলা ও জেলার শিক্ষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর এই অর্জন প্রমাণ করে যে, নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা দিয়ে শিক্ষকতায় উৎকর্ষতা অর্জন সম্ভব।

ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আবু সাঈদকে নিয়ে গর্বিত। তাঁরা বলছেন, এই সাফল্য পুরো বিদ্যালয়ের জন্য অনুপ্রেরণা।
আবু সাঈদের এই অর্জনে তাঁর পরিবার, সহকর্মী ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন। জাতীয় পর্যায়েও তাঁর সাফল্য কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST