1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:২৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জুন ২০, ২০২৬,
  • 8 Time View

২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় শেরপুরের শ্রীবরদী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড মরিচের বীজ, রোপা আমন ধানের বীজ, বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর,শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মনীষা আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের উৎপাদন কার্যক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে বীজ, সার, চারা ও কৃষি উপকরণ বিতরণের ফলে কৃষকরা নতুন উদ্যমে আবাদ কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষি খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে বলেন, কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের হাতে হাইব্রিড মরিচের বীজ, রোপা আমন ধানের বীজ, বৃক্ষের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST