1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
এখানে খাদ্যের তুলনায় হাতির সংখ্যা বেশি: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু - দৈনিক সংবাদের কাগজ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১০:১২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

এখানে খাদ্যের তুলনায় হাতির সংখ্যা বেশি: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 4 Time View

শেরপুরে জমি, বনভূমি ও খাদ্যের জোগানের তুলনায় হাতির সংখ্যা বেশি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার ( ১০ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

জেলা প্রশাসন, শেরপুর ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ আয়োজনে এ সভায় মন্ত্রী বলেন, হাতি বিশ্বব্যাপী একটি বিপন্ন প্রজাতি এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। জমির তুলনায়, বনের তুলনায় এবং খাদ্যের জোগানের তুলনায় এখানে হাতির সংখ্যা বেশি। আমাদের লোকবল কম। এলাকার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ বেশি। এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেন, পুরো শেরপুর জেলায় কীভাবে পর্যটনের ব্যবস্থা আরও বাড়ানো যায়, সে বিষয়েও পর্যটনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

অনুষ্ঠানে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ক্ষতিপূরণের চেক ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের মাঝে সরঞ্জাম বিতরণ করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST