দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে শুরু হচ্ছে এ কার্যক্রম। ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত করা হয়। অবহিতকরণ সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মনিষী আহাম্মেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোঃ আল বেরুনী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সাংবাদিক মোঃ ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। বক্তৃতা বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এ কার্যক্রম সঠিক, নির্ভুল ও স্বচ্ছতার মধ্যে করতে হবে। এ বিষয়ে আমরা সকলেই যার যার অবস্থান থেকে সহযোগিতা করব। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারগন উপস্থিত ছিলেন। আগামীকাল থেকেই এ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে জানিয়েছেন সমাজ সেবা কর্মকর্তা।