বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সভাপতি মনোনীত হয়েছেন মু. ইয়াসির আরাফাত জিহান।
গত ৯ অক্টোবর নালিতাবাড়ী পৌর জামায়াতের দায়িত্বশীলদের বৈঠকে তাকে এ দায়িত্বের জন্য মনোনীত করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মু. ইয়াসির আরাফাত জিহান ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থ সম্পাদক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি এবং সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় সাংস্কৃতিক বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
ইয়াসির আরাফাত জিহান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ইয়াসির আরাফাত জিহানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি এবং স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা।