1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সংবাদের কাগজ
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৫:৫৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬,
  • 4 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে (তুলশীমালা) কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি তৃতীয় বর্ষে পদার্পণ করে।

প্রেসক্লাব নালিতাবাড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর। সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সভাপতি সারোয়ার হোসাইন।

সহসভাপতি নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক হাফেজ মাওলানা মাহদী হাসান।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক ও জিটিভির শেরপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সদস্য আমিনুল ইসলাম এবং মানবকল্যাণ সংস্থা ‘ইনসাফ’-এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নালিতাবাড়ীতে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, রক্তদান, ঈদ উপহার ও শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আলোচনা শেষে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে সংগঠনের তৃতীয় বর্ষে পদার্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে মোহনা টিভির নকলা উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, শিক্ষক ও সাংবাদিক হাসান মিয়া, সমাজসেবক শফিকুল ইসলাম হেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক সাইম বাদশা, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, সদস্য জামান মিয়া, খন্দকার জান্নাতুল ইসলাম সোহাগ, শাফায়েত সালেহীন সিজানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST