1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
আশাশুনিতে বড় ভাই কতৃক ছোট ভাইয়ের পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ। - দৈনিক সংবাদের কাগজ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:১০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

আশাশুনিতে বড় ভাই কতৃক ছোট ভাইয়ের পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৪, ২০২২,
  • 263 Time View

 

পৈত্রিক সম্পত্তি নিয়ে সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার ০৯ নং আনুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে।অভিযোগ কারী মোঃ আছাদুর রহমান (৫৬) বলেন, পৈত্রিক ওয়ারিশ অনুযায়ী আমরা তিন ভাই একত্রে বসবাস করে আসছি। আমার মেঝভাই গত ২০১৬ সালের ১০ই ডিসেম্বর মৃত্যু বরণ করলে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।কারণ আমার আপন মেজ ভাইয়ের বিবাহ না থাকায় এলাকার গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওয়ারিশ সূত্রে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভোগ দখলের সিদ্ধান্ত হয়।কিন্তু আমার বড় ভাই মোঃ আরশাফ উদ্দীন গাজী(৭০) সকলের সিদ্ধান্ত অমান্য করে নিজেই সকল সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করছে অনেক আগে থেকেই এবং আমার বড় ভাইয়ের ছোট ছেলে মোঃ আকরাম হোসেন (৩০)সরকারী কর্মকর্তা হওয়ায় তার ক্ষমতার দোহাই দিয়ে ইতিপূর্বে একাধিকবার আমাকে প্রাণ নাশের হুমকি ও আমার বড় ছেলে আরাফাত হোসেন (২৫) কে কয়েকবার শারিরীক নির্যাতন করেছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে বিভিন্ন হয়রানি মূলক কার্যক্রম চালালে আমি গ্রাম্য আদালতের স্মরণাপন্ন হয়ে কোন সমাধান না পেয়ে গত ২৪.০৯.২০ তারিখে স্হানীয় থানায় সাধারণ ডায়রি করি।যাহার ডায়রি নং -১০৩২ ।থানায় সাধারণ ডায়রি করিলে উক্ত ডায়রির তদন্তের জন্য স্থানীয় গ্রাম্য আদালতের প্রেরণ করে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু তিনি গ্রাম্য আদালতের সালিশ না মানিয়া সাতক্ষীরা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করে।যাহার মামলা নং দে:-৫২/২০ আদালতে উভয় পক্ষের তদন্তের প্রতিবেদনের সাপেক্ষে উক্ত জমির উপর ঘেরা দিয়ে বিভক্ত করে থাকে এবং সেখান থেকে আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা ভোগ দখল করে আসিতেছি কিন্তু মামলা চলাকালে আমার বড় ভাই মোঃ আরশাফ উদ্দীন ছেলেরা দূধর্ষ প্রকৃতির হওয়ায় তাদের উপস্থিতিতে স্থানীয় নেতার প্রশ্রয়ে ভাড়াটিয়া গুন্ডাবাহিনী দ্বারা গত ০৪.০৩.২২ ইং তারিখ রোজ শুক্রবার সময় সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকায় উক্ত ঘেরাটি তুলে দিয়ে পুরো সম্পত্তি জোর পূর্বক দখল করে নেয়। গোপনসূত্রে জানাগেছে,অনতিবিলম্বে যদি এই জোর পূর্বক সম্পত্তি দখল প্রতিহত না করা যায়,তবে আইনের প্রতি জনগণের আস্থা কমে যাবে এবং যেকোন মূহুর্তে রক্তক্ষয়ী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী আরো বলেন আমার নিরাপত্তা নিশ্চিত করে আমার নিয্য সম্পত্তি ফেরত পাওয়ার জন্য সকল প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি।এক্ষেত্রে উক্ত ঘটনায় অভিযোগ ও মামলার প্রস্তুতি চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST