1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভারত যাওয়ার ১৯ মাস পর নালিতাবাড়ী সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর - দৈনিক সংবাদের কাগজ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভারত যাওয়ার ১৯ মাস পর নালিতাবাড়ী সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 11 Time View

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মরদেহটি বরগুনা সদরের বাসিন্দা শিপন হাওলাদারের।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, প্রায় ১৯ মাস আগে তিনি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আদালতের রায়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠানো হয়।

আগামী ২৮ এপ্রিল তাঁর কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই গত বৃহস্পতিবার কারাগারে অসুস্থ হয়ে পড়েন শিপন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুই দেশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে নাকুগাঁও সীমান্ত দিয়ে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST