1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক। - দৈনিক সংবাদের কাগজ
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ২:০১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬,
  • 4 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাফার গোডাউন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। তিনি গোডাউনটি পরিদর্শন করে সার ও কৃষি উপকরণের মজুত, সংরক্ষণ এবং বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক গোডাউনে সংরক্ষিত সারের মজুত পরিস্থিতি, সংরক্ষণ ব্যবস্থা এবং ডিলারদের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে সার সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে স্টক রেজিস্টারে উল্লেখিত মজুতের সঙ্গে বাস্তব মজুতের সামঞ্জস্য যাচাই করেন এবং ডিলারদের মাঝে সার বিতরণ কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, বিসিআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোডাউন ইনচার্জ মোহাম্মদ আদিলুজ্জামান,সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কৃষকের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সার মজুত ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শনের ফলে কৃষকদের জন্য সার সরবরাহ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST