1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
দলীয় সিদ্ধান্ত মেনে নিলেন সুমাইয়া আলম - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

দলীয় সিদ্ধান্ত মেনে নিলেন সুমাইয়া আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 24 Time View

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন শেরপুর-জামালপুর অঞ্চল থেকে সংসদ সদস্য প্রার্থী ও জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম। সোমবার (২০ এপ্রিল) তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক লিখিত বার্তায় এই প্রতিক্রিয়া জানান।

সুমাইয়া আলম বলেন, তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পাননি। এ বিষয়ে তিনি তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের মন খারাপ না করার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, “দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমি মেনে নিয়েছি। মহান রাব্বুল আল-আমীন যা করেন, তা নিশ্চয়ই মঙ্গলের জন্যই করেন।”

এ সময় তিনি তাঁর পাশে থাকা নেত্রীবৃন্দ, সহযোদ্ধা, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নিঃস্বার্থ সমর্থন আজীবন মনে রাখবেন বলে জানান।

একই সঙ্গে তিনি মনোনয়ন পাওয়া প্রার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, যারা মেধা, যোগ্যতা ও অতীত ত্যাগের স্বীকৃতি হিসেবে মনোনয়ন পেয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের জন্য শুভকামনা রইল।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাবেন।

উল্লেখ্য যে, ২০ এপ্রিল সোমবার সারাদেশ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST