1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ'র সমাধীস্থল - দৈনিক সংবাদের কাগজ
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ৯:৪৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ’র সমাধীস্থল

সোহেল রানাঃ
  • Update Time : বুধবার, মার্চ ২৬, ২০২৫,
  • 154 Time View

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ৭১’র মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরযোদ্ধা বাংলাদেশের সূর্য সন্তান শহিদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে হাজারো মানুষ বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করেছেন। 

স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বুধবার রাত ১২ টা ১মিনিটে ৩১বার তপোধ্বর্ণী মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা জানাতে  ভোর হতেই নানা শ্রেণী পেশার সব বয়সী মানুষ এ সূর্য সন্তানকে শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলি হাতে সমবেত হন। ভোরের সূর্য উঠার সাথে সাথে স্বাধীনতা ও জাতীয় দিবসে সর্বসাধারণের উপস্থিতিতে সমাধিস্থল মিলন মেলায় পরিনত হয়।

সকালে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  শওকত মেহেদী সেতু,সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, পাকশিয়া আইডিয়াল কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শার্শা থানা পুলিশ, ডিহি ইউনিয়ন পরিষদ,পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুলের শ্রদ্ধা জানান। 

পরে সকাল ৯টার দিকে যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক (এডি) মাসুদ রানা নেতৃত্বে বিজিবির একদল সুসজ্জিত অনারি দলের উপস্থিতিতে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

এসময় সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল আলম খান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন,শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)  কে, এম রবিউল ইসলাম, কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরে আলম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের পক্ষে মিরাজুল ইসলাম,ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি শেষে বীরশ্রেষ্ঠসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST