1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ০২ পুলিশ সদস্য ক্লোজড - দৈনিক সংবাদের কাগজ
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ০২ পুলিশ সদস্য ক্লোজড

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪,
  • 155 Time View

হৃদয় এস এম শাহ্-আলম
নিজস্ব প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।শুক্রবার (২৬ জানুয়ারি) হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) হাসিবুল ইসলাম তাদের হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন।এই দুই পুলিশ সদস্য হলেন- মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন।দুই পুলিশ সদস্যকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান।তিনি সিলেটটুডেকে বলেন, ‘প্রশাসনিক কারণে তাদের ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে মাধবপুর থানার মনতলা এলাকা থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটকের পর টাকার বিনময়ে ছেড়ে দেওয়া ও পরবর্তীতে আটক গাঁজা বিক্রির অভিযোগ ওঠে।ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন ঊর্ধ্বতন কোনো অফিসার ছাড়া নিজেদের উদ্যোগে মনতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবাসায়ীকে আটক করেন। পরে ২০ হাজার টাকা নিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন দুই কনস্টেবল। এরপর তারা উদ্ধার করা ৬ কেজি গাঁজা অন্যত্র বিক্রি করে দেন। গত ২৫ জানুয়ারি বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এরপর তাৎক্ষণিক তদন্তে দুই কনস্টেবলের বিরুদ্ধে টাকার বিনময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া গাঁজা বিক্রির সত্যতা পায় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST