1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 30 Time View

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জ অফিস প্রাঙ্গণে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোট ৫৩ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে ৮ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক (রেঞ্জ কর্মকর্তা) এসবি তানভীর আহমেদ ইমন, রাংটিয়া সদর বিট কর্মকর্তা মো. আব্দুল করিম এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মো. শাহীন আলম ও মো. দরবেশ আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান সরকারের একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি প্রতিরোধে বন বিভাগ আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মধুটিলা রেঞ্জের অন্যান্য বনকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST