1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের - দৈনিক সংবাদের কাগজ
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৫৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩,
  • 188 Time View

(মো ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জঃ)হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বন্যা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার ( ৬ নভেম্বর) দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় শত শত শিক্ষার্থী প্লে কার্ড হাতে শ্লোগান দিতে দিতে তেলিয়াপাড়া বাজারে অবস্থিত শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে মানববন্ধন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত বন্যার সহপাঠিরা বলেন, বন্যার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হতে পাড়ে না। তাকে হত্যা করা হয়েছে। বন্যার মৃত্যু ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা বলেন, বন্যার হত্যাকারীদের বাঁচানোর জন্য একটি মহল চেষ্টা করছে। সঠিক বিচার না হলে কঠোর আন্দোলন করার ঘোষনা দেওয়া হয়।

গত ৩ নভেম্বর রাতে বন্যার স্বামীর বাড়ির লোকজন বন্যা কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৪/৫ মাস আগে সিলেটের দক্ষিণ সুরমা গ্রামের মো. শানু মিয়ার মেয়ে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বন্যা আক্তারকে বিয়ে করেন তেলিয়াপাড়া গ্রামের কামরুল ইসলাম শাহজাহানের ছেলে তানিম। বিয়ের পর থেকেই তানিমের পরিবারের লোকজন বন্যাকে শাররীক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ ওঠেছে।

গত ৩ নভেম্বর রাতে তানিমের ভাই তায়েব বন্যার ভাইকে কল দিয়ে বলেন, বন্যার দুর্ঘটনা হয়েছে। খবর পেয়ে বন্যার পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে দেখেন বন্যা মারা গেছে। এই ঘটনায় বন্যার বাবা শানু মিয়ার বাদি হয়ে তানিম ও তায়েবকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST