1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ছদ্মপরিচয়ে প্রেম অতঃপর ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - দৈনিক সংবাদের কাগজ
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ছদ্মপরিচয়ে প্রেম অতঃপর ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 7 Time View

জাপানপ্রবাসী এক তরুণীর সঙ্গে প্রতারণা করে আইফোনসহ প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকারের উদ্যোগ নেওয়ায় নিজের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। এসব অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী শহরে নিজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মিজানুর রহমান। এ সময় জাপান থেকে মুঠোফোনে যুক্ত হয়ে অভিযোগের শিকার তরুণী অভিযুক্ত যুবকের বিচার এবং তাকে দেওয়া অর্থ ফেরত পাওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের বক্তব্য অনুযায়ী, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈম কয়েক মাস আগে ফেসবুকে ‘অন্ত সরকার দ্রুব’ নাম ব্যবহার করে নিজেকে অবিবাহিত হিন্দু তরুণ পরিচয় দেন। এ পরিচয়ে তিনি নোয়াখালীর এক হিন্দু জাপানপ্রবাসী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণীর কাছ থেকে একটি আইফোনসহ বিভিন্ন সময়ে প্রায় ১৮ লাখ টাকা নেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একপর্যায়ে অতিরিক্ত পাঁচ লাখ টাকা না দিলে বিয়ে করবেন না বলে জান্নাতুল নাঈম জানালে তরুণীর সন্দেহ হয়। পরে জাপানপ্রবাসী আরিফুল ইসলামের মাধ্যমে তার বড় ভাই যুবদল নেতা মিজানুর রহমানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এরপর তরুণী বিষয়টি সমাধানের জন্য মিজানুর রহমানের সহায়তা চান।

মিজানুর রহমানের ভাষ্য, দাবিকৃত পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে জান্নাতুল নাঈমকে নালিতাবাড়ীতে ডেকে আনা হয়। পরে তাকে নিয়ে একটি সালিস বৈঠক করা হয়। সেখানে জান্নাতুল নাঈম নিজের দোষ স্বীকার করে আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তিনি।

তবে পরবর্তী সময়ে জান্নাতুল নাঈম শেরপুর আদালতে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন বলে অভিযোগ করেন মিজানুর রহমান। ওই মামলাকে মিথ্যা দাবি করে তিনি এর প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে জাপানপ্রবাসী তরুণী অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার দেওয়া অর্থ ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST