1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বগুড়া ধুনটে আ’লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাংচুর। - দৈনিক সংবাদের কাগজ
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:২৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বগুড়া ধুনটে আ’লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাংচুর।

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৯, ২০২২,
  • 234 Time View

 

বগুড়া জেলা প্রতিনিধি।

বগুড়ার ধুনটে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও শেরপুর ধুনটের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এর গ্রুপের মধ্যে সংঘর্ষ ভাংচুরের ঘটনা ঘটেছে ও শহরে উত্তেজনা বিরাজ করেছে। দিনব্যাপী চলা সংঘর্ষে কমপক্ষে ৪ মোটরসাইকেল ও ২০ টি চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে এবং শহরে উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

জানা যায় জেলা আওয়ামী লীগ সভাপতি মজনু গ্রুপের নেতাকর্মীরা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের নামে শক্তি প্রদর্শনের জন্য মহড়ার আয়োজন করে। খবর পয়ে এম পি গ্রুপের নেতাকর্মীরাও সন্মেলন স্থান হতে অদূরে মাটি কোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে অবস্থান নেয়। মজনু গ্রুপের নেতাকর্মীরা রোড পরিবর্তন করে সন্মেলন স্থলে গিয়ে সংক্ষেপে সমাবেশ শেষ করে ফিরে এসে বাজারের পশ্চিম পাশে বাজাজ মোটরসাইকেল শো-রুম সংলগ্ন রাস্তায় অবস্থান নেয়।এ-সময় এম পি গ্রুপের নেতাকর্মীরা বাজারের ঢোকার চেষ্টা করলে মজুন গ্রুপের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং উভয় গ্রুপের সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।তাদের হাতে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, কিরিচ, হাতে দেখা যায়। পরে পুলিশ সংঘর্ষস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

এপ্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান মহসীন আলম বলেন দলীয় নেতাকর্মীরা স্বাধীনতার মাসে তালিকাভুক্ত রাজাকার ও রাজাকার পুত্রের নেতৃত্বে মিটিং প্রতিহত করেছে।

দিনব্যাপী উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকায় বিচ্ছিন্ন দু’একটা ঘটনা ব্যাতিত বড় কোন সংঘর্ষের ঘটনা ঘটে নাই। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে রয়েছে।

উল্লেখ্য যে ইতিপূর্বে ধুনট উপজেলা আওয়ামী লীগের গ্রুপিংকে কেন্দ্র করে গত বছরের ১২ মার্চ মজনু গ্রুপের সমাবেশ থেকে ফিরে বগুড়া সাত মাথায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির খুন হয়। এবং নিজ গ্রুপ ভারী করতে গত পৌর সভার নির্বাচন হতে ইউ পি নির্বাচন পর্যন্ত এম পি গ্রুপের উপজেলা ইউনিয়ন ওয়ার্ডসহ শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST