বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশনের শেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. নুরে আলম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মো. সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং মো. বিল্লাল হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) শেরপুর শহরের নিউমার্কেট এলাকার আলিশান রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।