1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নিউইয়র্ক বইমেলায় সেরা প্রকাশক ‘অন্বয় প্রকাশ’ ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:১৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নিউইয়র্ক বইমেলায় সেরা প্রকাশক ‘অন্বয় প্রকাশ’ ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৮, ২০২২,
  • 251 Time View

নিউইয়র্ক বইমেলায় সেরা প্রকাশক ‘অন্বয় প্রকাশ’এবারের ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলায় সেরা প্রকাশকের পুরস্কার পেয়েছে অন্বয় প্রকাশ। মেলার শেষদিন রোববার (৩১ জুলাই) ঘোষণা করা হয় চিত্তরঞ্জন সাহা-কথা প্রকাশ সেরা প্রকাশক পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের নাম। খবর বাপসনিউজ।

মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে বইমেলায় গত কয়েক বছর ধরে চালু করা হয়েছে এই পুরস্কারটি।

অন্বয় প্রকাশের সিইও, প্রকাশক ও লেখক হুমায়ুন কবীর ঢালীর হাতে পুরস্কারের ক্রেস্ট ও অর্থ ৫০০ ডলার তুলে দেন ইউএনডিপির শীর্ষস্থানীয় কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহবায়ক গোলাম ফারুক ভূঁইয়া।

চারদিনব্যাপী এবারের নিউইয়র্ক-বাংলা বইমেলা শুরু হয় ২৮ জুলাই বৃহস্পতিবার। মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক অমর মিত্র। সমাপনী দিন রোববার (৩১ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও লেখক ড.একে আব্দুল মোমেন এমপি।

এবারের মেলায় বাংলাদেশ থেকে মোট ১৩টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। সেই সঙ্গে নিউইয়র্কের প্রতিষ্ঠানসহ মেলায় ২০টিরও বেশি প্রতিষ্ঠানের মধ্য থেকে অন্বয় প্রকাশকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

পুরস্কার গ্রহণ করে এক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির প্রধান হুমায়ুন কবীর ঢালী বলেন, ‘এটি আমার পাঠক ও লেখকদের অর্জন। প্রতিষ্ঠার শুরু থেকে চেষ্টা করেছি ভালো বই প্রকাশ করার জন্য। সেই চেষ্টায় পাঠকদের সমর্থন সবসময় ছিল।’

তিনি আরও বলেন, ‘নিউইয়র্ক বাংলা বইমেলায় আমি অনেকদিন ধরেই অংশগ্রহণ করছি। এটি একটি অসাধারণ মেলা। এই মেলায় প্রকাশকদেরকে সম্মানিত করার জন্য পুরস্কার চালু করা ছিল চমৎকার একটি উদ্যোগ। আর এবার সেই পুরস্কার অর্জন করে সম্মানিত বোধ করছি।’

সেই সঙ্গে নিজের দায়িত্ব আরও বেড়ে গেলো উল্লেখ করে হুমায়ুন কবীর ঢালী বলেন, ‘পাঠকদের প্রতি নিজের কর্তব্য আমি সবসময় মনে রাখবো।’

২০১৭ সালে নিউইয়র্ক বাংলা বইমেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে অন্বয় প্রকাশের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত শতাধিক লেখকের প্রায় ২০০ বই প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আর লেখক তালিকায় রয়েছেন কবি নির্মলেন্দু গুণ, মোহীত উল আলম, মুহম্মদ নুরুল হুদা, ফেরদৌস সাজেদীন, মনজুর আহমেদ, অপু উকিল, শাহেদ ইকবাল ও ইসহাক খানসহ অনেকে। বই মেলায় অতিথিদের মাঝে আরো অংশনেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে সদ্যনিযুক্ত স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত ও কবি আসাদ মান্নানসহ দেশ-প্রবাসের লেখক, পাঠক, প্রকাশক ও শিল্পীরা।
বরাবরের মতো শেষ দিনে কথাপ্রকাশ- মুক্তধারা প্রদত্ত সেরা প্রকাশনীর পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কার পেয়েছে অন্বয় প্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST