1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ওএসডি হলেন রাজশাহী শিক্ষা বোর্ডের জাহিদুর রহিম - দৈনিক সংবাদের কাগজ
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:০৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ওএসডি হলেন রাজশাহী শিক্ষা বোর্ডের জাহিদুর রহিম

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩,
  • 230 Time View

তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি:

নারী কেলেংকারীর অভিযোগে অভিযুক্ত রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমকে ওএসডি (দ্বায়িত্ব থেকে অব্যাহতি) করা হয়েছে।
৬ ডিসেম্বর (বুধবার) ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড কতৃপক্ষ একটি তদন্ত টিম গঠনসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ করেন। কারণ দর্শানো পরে সংবাদ প্রকাশ হলে ৭ ডিসেম্বর তাঁকে ওএসডি (দ্বায়িত্ব থেকে অব্যাহতি) করা হয়।
উল্লেখ, নারী লোভী এক ভক্ষকের নিকট প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সেবা নিতে আসা নারীরা। শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে এমন অগনিত অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুই নারী এমন অভিযোগ করে বলেন, সার্টিফিকেটের নাম সংশোধনসহ অন্যান্য কাজে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের নিকট গেলে সরাসরি ঘুষ গ্রহণ ও অনৈতিক প্রস্তাব দিয়ে থাকেন তিনি।
সম্প্রতি রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে সেবাগৃহীতা এক নারীর শ্লীলতাহানি করাসহ অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহণের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী। বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানসহ ওএসডি করা হয়।
ফোন বন্ধ থাকায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের এবিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অন্য এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন কারণ দর্শানো নোটিশ পেয়েছি। নোটিশে পরে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই নারীর অভিযোগ সত্য নয়। আমি এবিষয়ে লিখিতভাবে জবাব দিবো।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
কথা বললে রাজশাহী বোর্ডের সচিব হুমায়ুন কবির বলেন, তাকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমার বক্তব্য পত্রিকায় দিতে হলে আমার অফিসে এসে কথা বলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST