1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম হঠাৎ কেন ঢাকায়? - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:২৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম হঠাৎ কেন ঢাকায়?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২,
  • 209 Time View

-যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এখন ঢাকায় অবস্থান করছে। র্যাবের সাত কর্মকর্তা ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যখন আন্তর্জাতিক মহল এবং দেশজুড়ে ব্যপক আলোচনা-সমালোচনা চলছে ঠিক তখন তিনি ঢাকায় কি করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সমস্ত নিষেধাজ্ঞার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস যে ব্যর্থ তা বলাই বাহুল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ঘিরে বাংলাদেশবিরোধী যখন নানামুখী ষড়যন্ত্র, ঠিক এমন মুহূর্তে এম শহীদুল ইসলাম ঢাকায় কেন? এই সম্পর্কে তাঁর ঘনিষ্ঠ অনেকেই জানিয়েছেন যে, তদবির করার জন্য তিনি ঢাকায় এসেছেন। আবার কেউ কেউ বলছেন, দ্বিপাক্ষিক সংলাপের জন্য তিনি ঢাকায় এসেছেন।উল্লেখ্য, এম শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ছিলেন। ছাত্র হল সংসদে ছাত্রদল থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তার ছোট ভাই কামরুল ইসলাম শিবিরের সক্রিয় ক্যাডার ছিলেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ১৯৮৯ সালে তিনি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরের বছর ১৯৯০ সালের ইকসু নির্বাচনে তিন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর বড় ভাই জাহিদুল ইসলাম ব্যবসায়ী। তিনি আওয়ামীবিরোধী ব্যবসায়ী হিসেবে পরিচিত। এম শহিদুল ইসলামের বাড়ি গোপালগঞ্জে হলেও তার পুরো পরিবার আওয়ামীবিরোধী হিসেবে পরিচিত। তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, তাঁরা শুধুমাত্র আওয়ামীবিরোধী নয়, এক অর্থে বাংলাদেশবিরোধী। এরকম একজন ব্যক্তি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন ঠিক সেই সময় মার্কিন প্রশাসনে বাংলাদেশবিরোধী তৎপরতা প্রবল আকার ধারণ করেছে। এটির সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক ছাত্রদল নেতা এম শহীদুল ইসলাম কেন ঢাকায় সে নিয়ে রহস্য দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST