1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে জেলা পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান - দৈনিক সংবাদের কাগজ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ২:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে জেলা পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, মার্চ ২৭, ২০২৪,
  • 200 Time View

শেরপুর জেলা পুলিশের আয়োজনে এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় ২০২২ সালে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে অত্র জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি হিসেবে ক্রেস্ট, সম্মানী অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে এসএসসি-সমমান এসএসসি-সমমান পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের শেরপুর জেলা পুলিশের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন।

সেই সাথে শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত হয়ে ভবিষ্যতের জন্য
নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়ে দেশের উন্নয়নের যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

মেধাবৃত্তি প্রদানকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST