1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা সভা  - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:৫৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা সভা 

জাকির হোসেন বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি //
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪,
  • 154 Time View

বরিশালের বানারীপাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  উপজেলা প্রশাসনের উদ্যোগে  শহীদদের স্মরনে শহীদ বেদিতে শ্রদ্দ্বা নিবেদন করা হয়। সকাল ৮ ঘটিকায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলার গাভার বদ্দ্বভূমির শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্দ্বা জানানো হয়। পরে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্ত্বরে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ইনচার্জ মোঃ মোস্তফা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: ফখরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান চোকদার, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, সাংবাদিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন,ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন প্রমুখ। বাংলার স্বাধীনতা রক্ষার্থে যারা জীবন বাজি রেখেছে, তাদেরকে শ্রদ্ধাভালে স্মরণ করা হয় আজকের এই বুদ্ধিজীবী দিবসে।স্বাধীনতা আলাদিনের আশ্চর্য্য প্রদীপ নয়, রূপকথা কিংবা গল্পগাঁথাও নয়,স্বাধীনতা মানে শোষণ-তোষন আর পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন-সার্বভৌম ভূখন্ড। আর সেই স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে নাম জানা অজানা কত মানুষ যে প্রান উৎসর্গ করেছেন তার ইয়ত্তা নেই। তাইতো স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশের বিভিন্ন স্থানে পাক হানাদারদের বর্বরতার শিকার নিহতদের গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে। বানারীপাড়ায় রয়েছে দু’টি বধ্য ভূমি। একটি বানারীপাড়ার সদর ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিন গাভা-নরেরকাঠী ও অপরটি সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রাসাদ গ্রামে। এ দু’টি গণ কবরে রাজাকারদের সহায়তায় পাক বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত ৯৮ জন শিশু, নারী ও পুরুষের লাশ মাটি চাপা দেয়া হয়। যার মধ্যে বধ্য ভূমি অনুসন্ধানে নিয়োজিতরা ৬১ জনের নাম পরিচয় সনাক্ত করতে পেরেছেন। বাকিদের নাম ঠিকানা সংগ্রহে অনুসন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST